News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর দাপটের পর হাসি জুমচাষীদের মুখে, জুম লাগানোর প্রস্তুতি জোরকদমে
Image

কালবৈশাখীর দাপটের পর হাসি জুমচাষীদের মুখে, জুম লাগানোর প্রস্তুতি জোরকদমে

আগরতলা, ৩০ এপ্রিল: কালবৈশাখীর তাণ্ডব ও টানা মুষলধারে বৃষ্টিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হলেও পাহাড়ি অঞ্চলের জুমচাষীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টির দেখা মেলায় জুম লাগানোর প্রস্তুতিতে এখন ব্যস্ত হয়ে উঠেছেন জুমিয়ারা।

প্রতি বছরের মতো ফাল্গুন-চৈত্র মাসে প্রচণ্ড রোদে পাহাড়ি টিলা অঞ্চলে জুম চাষের উপযোগী জমি তৈরি করে রাখেন চাষিরা। বনজঙ্গল পরিষ্কার করে শুকিয়ে আগুনে পুড়িয়ে জমি প্রস্তুত করার পর তারা অপেক্ষা করেন বৃষ্টির জন্য। সাধারণত চৈত্র মাসের শেষ দিকে বৃষ্টি হলে বৈশাখের শুরুতেই জুম লাগানোর কাজ শুরু করা যায়।

কিন্তু এ বছর চৈত্রের শেষদিকে বৃষ্টির দেখা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন জুমচাষীরা। সেই হতাশা কাটিয়ে কালবৈশাখীর সঙ্গে নামা প্রবল বৃষ্টি নতুন আশার সঞ্চার করেছে। ইতিমধ্যেই অনেক জুমচাষী জুম লাগানোর কাজে নেমে পড়েছেন, আবার অনেকেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন।

জুমচাষে সাধারণত ধানের পাশাপাশি তিল, মেষ্টা, কার্পাস, শসা, মিষ্টি কুমড়ো, মাপড়া, সিঁদ্রাই, লতা সিমসহ বিভিন্ন ধরনের শস্য ও সবজি চাষ করা হয়। এই বৃষ্টির ফলে ফলনের সম্ভাবনা বাড়বে বলে আশাবাদী জুমিয়ারা।

প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির মাঝেও এই বৃষ্টি জুমচাষীদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top