News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক
Image

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক



নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০ জনেরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ২০ লক্ষ টাকারও বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ৫৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৭টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উপড়েপড়া গাছ অপসারণ করে ৮৬টি রাস্তা পুনরায় চলাচলের উপযোগী করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মো: সাজাদ পি আজ একথা জানান।

জেলাশাসক জানান, দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। প্রায় ২০০টি উপড়েপড়া গাছ, ৫০০ এর বেশি বিদ্যুৎ এর ভাঙ্গা খুটি, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার এবং প্রায় ২৪ কিলোমিটার বিদ্যুৎ পরিবাহী লাইন মেরামত করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে যেসব জায়গায় পানীয় জল সরবরাহ ব্যাহত হয়েছে সেখানে ট্যাংকারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন প্রায় ২০০ জন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে নিয়ে ৩০টি দলের মাধ্যমে ত্রাণ ও উদ্ধারের কাজ করা হচ্ছে। টিএসআর, বন দপ্তর, পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরাও এই কাজে অংশ নিচ্ছেন।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top