News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়
Image

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়


বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত গৃহবধূর নাম খুম্পুই দেববর্মা (২৬)। তাঁর স্বামীর নাম মঙ্গল দেববর্মা, পেশায় তিনি একজন অটোচালক। তাঁদের একটি শিশু সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন খুম্পুই দেববর্মা স্বামীকে জানান যে তাঁর শরীর ভালো লাগছে না। এরপর স্বামী মঙ্গল দেববর্মা নিজেই রান্না করে স্ত্রীকে খাওয়াদাওয়া করিয়ে অটো নিয়ে কাজে বেরিয়ে যান। খাওয়াদাওয়ার পর খুম্পুই তাঁর শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন।

কিছুক্ষণ পর শিশুটি ঘুম থেকে উঠে মাকে পাশে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পাশের ঘরে থাকা এক আত্মীয়া কিশোরী ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানানো হলে তাঁরা এসে দেখতে পান, গৃহবধূ গলায় গামছা বেঁধে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা তিনদিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হয় খুম্পুই দেববর্মার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top