News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কালবৈশাখীর পর অন্ধকারে শান্তিরবাজার, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ক্ষোভ বাসিন্দাদের
Image

কালবৈশাখীর পর অন্ধকারে শান্তিরবাজার, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৯ এপ্রিল: কালবৈশাখীর তাণ্ডবের জেরে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে শান্তিরবাজারের বিস্তীর্ণ এলাকায়। একাধিক জায়গায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ।

শহরের পুর পরিষদের ৩ নম্বর ওয়ার্ড এবং শান্তিরবাজার পূর্ত দপ্তরের ডাকবাংলো কোয়ার্টার কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে। উল্লেখযোগ্য বিষয়, ওই কোয়ার্টার কমপ্লেক্সে শান্তিরবাজার জেলা হাসপাতালের বহু চিকিৎসক পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। চিকিৎসকেরা নিয়মিতভাবে পরিষেবা দিয়ে গেলেও তাঁদের পরিবার বিদ্যুৎহীন অবস্থায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সরবরাহও ব্যাহত হচ্ছে। শহরের অধিকাংশ এলাকায় জল পেতে হাহাকার পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করেও কোনও সদুত্তর মিলছে না। অনেক সময় ফোন করলেও দপ্তরের কাউকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।

বাসিন্দাদের একাংশের দাবি, বৃষ্টির অজুহাতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। দপ্তরের এসডিও থেকে শুরু করে অন্যান্য কর্মীদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ক্ষোভ বাড়ছে এলাকাজুড়ে।

এখন দেখার বিষয়, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং কবে নাগাদ স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top