News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃদ্ধভাতা থেকে বঞ্চিত দুই বোন, চরম অনটনে দিন কাটছে পরিবারে
Image

বৃদ্ধভাতা থেকে বঞ্চিত দুই বোন, চরম অনটনে দিন কাটছে পরিবারে

আগরতলা, ২৫ এপ্রিল : কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে বসবাসকারী ৬০ উর্ধ্ব দুই বোন তুলো রানি দাস ও তরু বালা দাস দীর্ঘদিন ধরে বৃদ্ধভাতা থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে। বহু বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি বলে জানান তারা।

জানা গেছে, তরু বালা দাসের স্বামী বা সন্তান কেউ নেই। জীবনের শেষ পর্বে তিনি বর্তমানে বোন দুলু রানি দাস ও বোনের ছেলে রঞ্জিত দাসের সঙ্গে বসবাস করছেন। রঞ্জিত দাস পেশায় একজন দিনমজুর। তার আয়ে নির্ভর করেই চলতে হচ্ছে পরিবারের সকলকে—মা, মাসি, স্ত্রী ও সন্তানকে নিয়ে কোনোরকমে দিন কাটছে তাদের।

অভিযোগ, পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়া সত্ত্বেও রঞ্জিতের আয় অত্যন্ত সীমিত। মানুষের বাড়িতে কাজ করে যা উপার্জন করেন, তা দিয়ে দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। বর্তমানে চরম অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটছে গোটা পরিবারে।

বৃদ্ধা দুলু রানি দাস জানান, বাম আমল থেকেই তারা দুই বোন বৃদ্ধভাতার জন্য আবেদন করে আসছেন। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও ভাতা মেলেনি।

এদিকে, এলাকাবাসীর দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন, যাতে এই দুই অসহায় বৃদ্ধা সরকারি সহায়তা পেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top