News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎহীন শান্তিপুর উত্তরাংশ, সড়ক অবরোধে ক্ষুব্ধ জনতা
Image

২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎহীন শান্তিপুর উত্তরাংশ, সড়ক অবরোধে ক্ষুব্ধ জনতা

আগরতলা ২৪ এপ্রিল: গতকাল রাত থেকে বিদ্যুৎহীন উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার শান্তিপুর উত্তরাংশ। ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
এরই প্রতিবাদে ক্ষুব্ধ জনতা শান্তিপুর এলাকায় কাঞ্চনপুর–ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়ায় এলাকায়।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধার না হলে আন্দোলন আরও তীব্র করা হবে। তবে এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top