News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনা, গাছে ধাক্কা মালবাহী অটোর, আহত তিন
Image

বিশালগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনা, গাছে ধাক্কা মালবাহী অটোর, আহত তিন

বিশালগড়, ২৫ এপ্রিল: আগরতলা-সাবরুম জাতীয় সড়কের বিশালগড়ের উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় শুক্রবার সকালে একটি তিনচাকার মালবাহী অটো দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে, আগরতলা থেকে মাছ বিক্রি করে চড়িলামের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। তখনই রাস্তার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে গাড়িতে থাকা তিনজন গুরুতরভাবে আহত হন।

ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে চালক প্যায়ারা মিয়া এবং মনতাজ মিয়াকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর আহত ব্যক্তিরও চিকিৎসা চলছে বলে জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top