News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রহ্মস এরোস্পেস-এর নতুন ক্ষেপণাস্ত্র টার্গেটে আঘাত হেনে ফের লঞ্চপ্যাডে ফিরে আসবে

ব্রহ্মস এরোস্পেস-এর নতুন ক্ষেপণাস্ত্র টার্গেটে আঘাত হেনে ফের লঞ্চপ্যাডে ফিরে আসবে

BRAHMOS-cruise-missileনয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র থেকে অনুপ্রাণিত হয়ে একটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নির্মাতা সংস্থা ব্রহ্মস এরোস্পেস | টার্গেটে আঘাত হেনে ফের লঞ্চপ্যাডে ফিরে আসবে ক্ষেপণাস্ত্র | আর তা হাতে এসে গেলে পাকিস্তান ও চিনকে অনেক পেছনে ফেলে দেবে ভারত|
সংস্থার প্রধান সুধীর কুমার মিশ্র সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ওই ক্ষেপণাস্ত্রটি পারমাণু অস্ত্র বহন করতেও সক্ষম হবে| নিখুঁত নিশানায় আঘাত হেনে ক্ষেপণাস্ত্রটি ফিরে আসবে লঞ্চপ্যাডে| গতি হবে শব্দের থেকেও দশগুণ বেশি | প্রসঙ্গত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম এই ধরনের একটি ক্ষেপণাস্ত্রের স্বপ্ন দেখতেন| সুধীর কুমার মিশ্র বলেন, এই ধরনের একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার| কিন্তু ভারতের বিজ্ঞানীদের ওই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা রয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top