কলম্বো, ২০ জানুয়ারি (হি.স.) : আগামী ২০১৯ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কা দলের অধিনায়ক থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস| এভাবেই অ্যাঞ্জেলোর পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান তথা দেশের প্রাক্তন অধিনায়ক সনাত্ জয়সুর্য| এক ঘোষণায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) প্রেসিডেন্ট থিলান্ডা সুমাথিপালা একথা জানিয়েছেন| সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশে সমালোচনার মুখে পড়েন ২৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার| তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন ওঠে| টেস্টের হতাশা ভুলে সীমিত ওভারের সিরিজে (তিনটি টি-২০ ও পাঁচটি ওয়ানডে) ঘুরে দাঁড়াতে চোখ রাখছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা| শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুদল|
আগামী বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার একদিনের ক্রিকেটের অধিনায়ক ম্যাথিউসই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















