News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী বিশ্বকাপ পর‌্যন্ত শ্রীলঙ্কার একদিনের ক্রিকেটের অধিনায়ক ম্যাথিউসই
Image

আগামী বিশ্বকাপ পর‌্যন্ত শ্রীলঙ্কার একদিনের ক্রিকেটের অধিনায়ক ম্যাথিউসই

CRICKET কলম্বো, ২০ জানুয়ারি (হি.স.) : আগামী ২০১৯ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ পর‌্যন্ত শ্রীলঙ্কা দলের অধিনায়ক থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস| এভাবেই অ্যাঞ্জেলোর পাশে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান তথা দেশের প্রাক্তন অধিনায়ক সনাত্ জয়সুর‌্য| এক ঘোষণায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) প্রেসিডেন্ট থিলান্ডা সুমাথিপালা একথা জানিয়েছেন| সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ হোয়াইটওয়াশে সমালোচনার মুখে পড়েন ২৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার| তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন ওঠে| টেস্টের হতাশা ভুলে সীমিত ওভারের সিরিজে (তিনটি টি-২০ ও পাঁচটি ওয়ানডে) ঘুরে দাঁড়াতে চোখ রাখছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা| শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দুদল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top