News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়ায় মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে পূর্ত সচিব, বর্ষার আগেই কাজ শেষের নির্দেশ
Image

বিলোনিয়ায় মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে পূর্ত সচিব, বর্ষার আগেই কাজ শেষের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ এপ্রিল:
বিলোনিয়া মহকুমার মুহুরী নদীর বাঁধের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে। মঙ্গলবার তিনি বাঁধ এলাকা ঘুরে দেখে চলমান কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে বিলোনিয়া সার্কিট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সচিব জানান, মুহুরী নদীর বাঁধ সংলগ্ন প্রায় ৮ কিলোমিটার রাস্তা ও বাঁধের কাজের ৮০ থেকে ৯০ শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বর্ষার আগে বাঁধের সুরক্ষা নিশ্চিত করতেই দ্রুতগতিতে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সচিব। এই প্রকল্পের জন্য প্রায় ৭০ থেকে ৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই কাজের ক্ষেত্রে স্থানীয় জনগণ এবং বিলোনিয়া পুরপরিষদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পরিদর্শনের সময় তিনি ঈশান চন্দ্র নগর ও বল্লামুখা এলাকাও ঘুরে দেখেন। পাশাপাশি বিলোনিয়া ছড়ায় একটি সুইচ গেট স্থাপনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

এদিন সচিব সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর জোর দেন, যাতে এলাকার মানুষের সুরক্ষা নিশ্চিত করা যায়।

পরিদর্শনকালে সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক, পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার, বিলোনিয়া মহকুমার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য ইঞ্জিনিয়াররা।

উল্লেখ্য, গত বর্ষায় মুহুরী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাঁধ সংলগ্ন বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাঁধ সংলগ্ন রাস্তা স্থায়ীভাবে মেরামতের উদ্যোগ নেয় পূর্ত দপ্তর, যার অংশ হিসেবেই নতুন করে ৮ কিলোমিটার রাস্তার কাজ শুরু করা হয়।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top