News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি বিধায়কের গাড়িতে হামলা: গ্রেফতার ৩ অভিযুক্ত
Image

বিজেপি বিধায়কের গাড়িতে হামলা: গ্রেফতার ৩ অভিযুক্ত

আগরতলা, ২০ এপ্রিল:  এডিসি নির্বাচনের ভোটগ্রহণের দিন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরকেপুর থানার পুলিশের হাতে ধৃতরা হলেন বিবেকানন্দ দেববর্মা, নারায়ণ জমাতিয়া এবং মনি সাধন জমাতিয়া।

উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, ভোটের দিন সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ তুলামুড়া আউটপোস্ট এলাকা থেকে মাতাবাড়ির দিকে যাচ্ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির উপর হামলা চালায়। হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026

ত্রিপুরা সীমান্তে আরও ১১৯ কিমি কাঁটাতারের বেড়া, ঘোষণা অমিত শাহের

আগরতলা, ৫ জুন: ত্রিপুরায় অতিরিক্ত ১১৯ কিলোমিটার সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং এর প্রথম…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ৫ জুন: মধ্য ভুবনবন এলাকায় নিজ বাড়ি থেকে পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 5, 2026
Scroll to Top