News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে খাদ্য দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Image

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে খাদ্য দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৮ এপ্রিল: খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে আজ সচিবালয়ের কনফারেন্স হলে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ দপ্তরের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার মানুষের সেবায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে যাতে সর্বদা বণ্টন করা যায় সে বিষয়ে সব সময় সতর্ক রয়েছে। জনগণকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রাজ্য সরকার দপ্তরের আধিকারিক ও কর্মীদের সহযোগিতায় রাজ্যে গণবণ্টন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করছে। দপ্তরের কাজকর্মকে সদা স্বচ্ছ রাখতে এবং তাকে আরও এগিয়ে নিয়ে যেতে সরকার সবসময় সতর্ক রয়েছে। সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সঠিক তদারকি করায় দেশে ও রাজ্যে এলপিজি, পেট্রোল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ অক্ষুন্ন রয়েছে। গণবণ্টন ব্যবস্থা সঠিক রাখতে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের কালোবাজারি রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে।

সভায় খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব ও অধিকর্তা সুমিত লোধ রাজ্যে বর্তমানে চালের মজুত, এলপিজি গ্যাসের মজুত ও সরবরাহ, সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলিতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ, প্রতিটি ন্যায্য মূল্যের দোকানগুলিতে ও খাদ্য গুদামগুলিতে ভ্যারিফিকেশন সহ রেশনকার্ড সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন। তিনি জানান, খাদ্য দপ্তর এলপিজি, পেট্রোল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের কালোবাজারি রুখতে কঠোর মনোভাব নিয়ে চলেছে। সভায় খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ দপ্তরের সচিব কে, শশীকুমার নানা বিষয়ে খাদ্য মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া সভায় খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top