News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভায় পাশ প্রস্তাব, ঘরে ফিরবেন কাশ্মীরী পন্ডিতরা
Image

বিধানসভায় পাশ প্রস্তাব, ঘরে ফিরবেন কাশ্মীরী পন্ডিতরা

J&Kজম্মু, ১৯ জানুয়ারি (হি.স.) : এবার ঘরে ফিরবেন কাশ্মীরী পন্ডিতরা| বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীর উপত্যকায় ফিরতে দেওয়ার অনুকূল পরিবেশ তৈরির জন্য প্রস্তাব গৃহীত হল জম্মু ও কাশ্মীর বিধানসভায় | এদিন সভা বসার পর প্রস্তাবটি পেশ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা | এরপর স্পিকার কবীন্দ্রি গুপ্ত প্রস্তাবটি পাশ করার জন্য পেশ করলেন, সেটি ধ্বনিভোটে গৃহীত হয় |
প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী আবদুল রহমান ভিরি ওই প্রস্তাব সভায় পেশ করার অনুমতি দেন| এরপর প্রস্তাবটি পেশ করেন ওমর আবদুল্লা | তিনি বলেন, ২৭ বছর আগে কাশ্মীরে এক দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, যার পরিণামে কাশ্মীরী পন্ডিত সম্প্রদায়, শিখদের ও কিছু মুসলিম বাধ্য হয়ে ভিটেমাটি ছেড়ে চলে গিয়েছিলেন| তাঁদের উপত্যকা ছাড়ার ২৭টি বছর কেটে গিয়েছে| এখন আমাদের যাবতীয় রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ওদের প্রত্যাবর্তনের জন্য সভায় প্রস্তাব পাশ করা উচিত|
এরপর স্পিকার কবীন্দ্রি গুপ্ত প্রস্তাবটি পাশ করার জন্য পেশ করলেন, সেটি ধ্বনিভোটে গৃহীত হয় |

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top