News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নববর্ষে মাছ, মাংস, দই ও মিষ্টির চাহিদা তুঙ্গে
Image

নববর্ষে মাছ, মাংস, দই ও মিষ্টির চাহিদা তুঙ্গে

আগরতলা, ১৫ এপ্রিল: বাঙালির বর্ষপরিক্রমার প্রথম এবং অন্যতম প্রধান উৎসব নববর্ষবরণ। বঙ্গাব্দের সূচনাকে ঘিরে নতুন বছরকে বরণ করে নিতে বাঙালির ঘরে ঘরে থাকে বিশেষ আয়োজন। অনেকের বিশ্বাস, বছরের প্রথম দিনটি ভালো কাটলে সারা বছরই ভালো কাটবে।

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন বাজারে মাছ, মাংস, দই এবং নানান রকমের মিষ্টির চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সকাল থেকেই বাজারগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ইলিশ মাছের প্রতি আগ্রহ চোখে পড়ার মতো।

ব্যবসায়ীরা জানান, আগরতলা সহ রাজ্যের প্রায় প্রতিটি বাজারেই ইলিশের পাশাপাশি অন্যান্য মাছ ও মাংস দেদারসে বিক্রি হচ্ছে। বাজারে বিক্রি হওয়া ইলিশের ওজন সাধারণত দেড় কেজি থেকে দুই কেজির মধ্যে। প্রতি কেজি ইলিশ মাছের দাম প্রায় ১৫০০ টাকা বলে জানা গেছে।

নববর্ষ উপলক্ষে ক্রেতাদের চাহিদা মেটাতে বাজারে পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস ও মিষ্টি সরবরাহ রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। উৎসবের আমেজে জমে উঠেছে আগরতলার বাজারগুলি।

Releated Posts

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top