News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চড়ক গাছ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত একাধিক, একজনের অবস্থা আশঙ্কাজনক
Image

চড়ক গাছ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত একাধিক, একজনের অবস্থা আশঙ্কাজনক

শান্তিরবাজার, ১৫ এপ্রিল: চৈত্র সংক্রান্তির উৎসবের মাঝেই বড়সড় দুর্ঘটনার ঘটনা ঘটল শান্তিরবাজার মহামুনি রোড এলাকায়। চড়ক গাছ ভেঙে পড়ে আহত হলেন একাধিক ব্যক্তি। তাঁদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, চৈত্র সংক্রান্তি উপলক্ষে এলাকায় ঐতিহ্যবাহী চড়ক পূজার আয়োজন করা হয়েছিল। প্রতিবছরের মতো এবছরও চড়ক গাছ ঘোরানোর সময় ভিড় জমে বহু দর্শনার্থীর। উৎসবের আনন্দঘন পরিবেশের মধ্যেই আচমকা ঘটে বিপত্তি। ঘূর্ণায়মান অবস্থায় হঠাৎ করেই চড়ক গাছটি ভেঙে পড়ে, ফলে মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন রাজু সেন (৪০) এবং শ্যামল মজুমদার (৫৫)। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চড়ক পূজার মতো জনবহুল অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top