News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে স্ট্রং রুম পরিদর্শনে আইজি , গণনা কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখলেন
Image

খোয়াইয়ে স্ট্রং রুম পরিদর্শনে আইজি , গণনা কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখলেন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনের ফল ঘোষণাকে সামনে রেখে খোয়াই মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সক্রিয় প্রশাসন। সেই প্রেক্ষিতে আজ খোয়াই মহকুমা শাসক কার্যালয়ে স্ট্রং রুম ও গণনা সংক্রান্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন আইজি (ল’ অ্যান্ড অর্ডার) এল. এন. অর্ডার।

জানা গেছে, খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ের স্ট্রং রুমে ৯ ও ১২ নম্বর কেন্দ্রের ইভিএম মেশিন সংরক্ষিত রয়েছে। এই মেশিনগুলির নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তাঁর এই পরিদর্শন।
পরিদর্শনকালে তিনি পুলিশি নিরাপত্তা, স্ট্রং রুমের সুরক্ষা ব্যবস্থা এবং গণনা কেন্দ্রের প্রস্তুতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আসন্ন গণনা পর্বে আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, আগামী ১৭ তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তার আগে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়েই প্রশাসন বিশেষভাবে সতর্ক রয়েছে।
এদিন আইজি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তাই সকলকে শান্তি-সম্প্রীতি বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য এবং সর্বদলকে সহযোগিতার আহ্বান জানান।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top