News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনোত্তর উত্তেজনা খোয়াইয়ে, হামলার অভিযোগ; আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে প্রদেশ সম্পাদক
Image

নির্বাচনোত্তর উত্তেজনা খোয়াইয়ে, হামলার অভিযোগ; আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে প্রদেশ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন শেষ হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনোত্তর উত্তেজনার অভিযোগ উঠতে শুরু করেছে। খোয়াই জেলার তুলাশিখর এলাকায় হামলার ঘটনায় বিজেপির এক কর্মী সহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ।

জানা গেছে, সোমবার রাতে তুলাশিখর এলাকায় বিজেপির কর্মী তুষার দেববর্মা সহ আরও দু’জনের উপর হামলা চালানো হয়। অভিযোগ, তিপ্রা মথা কর্মীদের দ্বারা এই হামলার ঘটনা ঘটে, যার ফলে তারা গুরুতরভাবে আহত হন।

মঙ্গলবার আহতদের চিকিৎসার জন্য আগরতলার প্রধান জিবি রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের দেখতে যান রাজ্য বিজেপির প্রদেশ সম্পাদক বিপিন দেববর্মা। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা বলেন, “তিপ্রা মথা ‘থানসা’ বলে বিভিন্ন জায়গায় ডাক দিলেও, বাস্তবে এই ধরনের ঘটনার কোনও যৌক্তিকতা নেই।” তিনি এই ঘটনাকে নির্বাচনোত্তর সন্ত্রাস হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

এছাড়াও, অবিলম্বে এ ধরনের হিংসাত্মক ঘটনা বন্ধ করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top