News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাবার গুদাম পুড়ে ছাই
Image

ফটিকরায়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাবার গুদাম পুড়ে ছাই

ফটিকরায়, ১৪ এপ্রিল: ফটিকরায়ের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপুল মালাকারের বাড়িতে হঠাৎ আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়ির রাবার গুদাম থেকেই প্রথম আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে এবং সেখানে মজুত থাকা প্রায় ৪ কুইন্টালেরও বেশি রাবার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় কুমারঘাট ও কাঞ্চনবাড়ি দমকল বিভাগে, তবে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং গ্রাম প্রধান বিনারাণী দাস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

জানা গেছে, বিপুল মালাকারের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। এই অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তার দাবি জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

।।।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top