News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্নয়নের ধারা বঞ্চিত রয়ে গেলেন জনজাতি দম্পতি, মেলেনি সরকারি ঘর
Image

উন্নয়নের ধারা বঞ্চিত রয়ে গেলেন জনজাতি দম্পতি, মেলেনি সরকারি ঘর

চড়িলাম, ১৪ এপ্রিল: উন্নয়নের ধারা বঞ্চিত রয়ে গেলেন জনজাতি দম্পতি,  অন্তর্দয় পরিবার হওয়া সত্বেও মেলেনি সরকারি ঘর। উন্নয়নের বাস্তব চিত্র যে সর্বত্র এক নয়, তারই এক করুণ উদাহরণ সামনে এসেছে চড়িলাম ব্লকের সুতার মুড়া ভিলেজের ২ নম্বর ওয়ার্ডে। এখানে বসবাসকারী দরিদ্র জনজাতি দম্পতি নারায়ন দেববর্মা ও চিকন মালা দেববর্মা আজও সরকারি আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

জানা গেছে, এই দম্পতির কাছে অন্তর্দয় রেশন কার্ড থাকলেও এখনও পর্যন্ত তাঁদের জন্য বরাদ্দ হয়নি কোনো সরকারি ঘর। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা কাঁচা বাড়িতে বসবাস করছেন তাঁরা, যেখানে প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপত্তাহীনতা আরও বেড়ে যায়। বর্ষাকালে ঘরে জল ঢোকা, ছাউনি চুঁইয়ে জল পড়া‌ এসব যেন তাদের নিত্যসঙ্গী।

স্থানীয় সূত্রে জানা যায়, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে, প্রকৃত প্রাপকেরা কেন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থাকছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত এই দম্পতির জন্য একটি পাকা বাড়ির ব্যবস্থা করা হোক এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখুক প্রশাসন। তাঁদের মতে, উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত সমাজের প্রান্তিক মানুষদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া -যা এখনও অনেক ক্ষেত্রেই অধরাই রয়ে গেছে।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top