News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা থেকে ৭৫ জন হজযাত্রী ২০ এপ্রিল মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন
Image

ত্রিপুরা থেকে ৭৫ জন হজযাত্রী ২০ এপ্রিল মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন

আগরতলা, ১৪ এপ্রিল: আগামী ২০ এপ্রিল ত্রিপুরা থেকে হজযাত্রীরা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা দেবেন। এ বছর রাজ্য থেকে মোট ৭৫ জন হজযাত্রী এই ধর্মীয় যাত্রায় অংশ নিচ্ছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম।

তিনি জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ৭৫ জন যাত্রী প্রথমে কলকাতায় পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।

তিনি আরও বলেন, এবছর মোট ৭৫ জনের মধ্যে ৭৪ জন হাজি এবং ১ জন হজ ইন্সপেক্টর রয়েছেন। এর মধ্যে মহিলা ১৮ জন এবং পুরুষ ৫৭ জন। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কেন্দ্রীয় হজ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপদ ও সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top