News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর
Image

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। ২০১২ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে নির্মিত এই কমিউনিটি হলটি পরবর্তীতে প্রায় দু’বছর আগে সম্প্রসারণ করা হয়।

অভিযোগ, পেছনের দিকে নতুন একটি বিল্ডিং নির্মাণ করা হলেও দুটি অংশকে সঠিকভাবে সংযুক্ত না করায় সামান্য বৃষ্টিতেই হলের ভেতরে জল ঢুকে পড়ছে। এর ফলে ভেতরে থাকা দামী আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে এবং পুরো হলটি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে উঠছে।

স্থানীয় কর্পোরেটর প্রসেনজিৎ লুৎ দীর্ঘদিন ধরে বিষয়টি আর ডি দপ্তরকে জানিয়ে আসলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, দ্রুত সমস্যার সমাধান করে মিলনায়তনে জল ঢোকা বন্ধ করতে হবে, যাতে এটি পুনরায় স্বাভাবিকভাবে ব্যবহার করা যায়।

Releated Posts

ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, শ্বেতপত্র প্রকাশের দাবি

আগরতলা, ১২ জুলাই: ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে সরব হলো ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jul 13, 2026

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় দিনমজুরের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্তে পুলিশ

আগরতলা, ১২ জুলাই: রাজধানীর আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় রবিবার সকালে এক ৬৮ বছর বয়সী ব্যক্তির রক্তাক্ত দেহ…

ByByReshmi Debnath Jul 12, 2026

মনুতে যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

আগরতলা, ১২ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই জেলার মনু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় যৌথ অভিযানে বিপুল…

ByByReshmi Debnath Jul 12, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে নতুন উদ্যোগ, আলোচনার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১২ জুলাই (আইএএনএস) : দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত বিরোধের সমাধানে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার।…

ByBySandeep Biswas Jul 12, 2026
Scroll to Top