News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে
Image

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের এক বিজ্ঞান শিক্ষক নিজের স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই ঘটনায় এলাকাজুড়ে চরম চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষক অজিত দাস তার স্ত্রী রুপা দাস (৪৫) এবং ছেলে দিগন্ত দাসকে(১৮) ঘুমের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে নির্মমভাবে খুন করেন। ভোরে হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে সব শেষ হয়ে যায় বলে জানা যায়।

পরিবারের এক সদস্য নারায়ণ চন্দ্র দাস জানান, গত কয়েকদিন ধরে অজিত দাস মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার পর তিনি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধা কিশোরপুর থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই নৃশংস ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এক নিমিষেই একটি পরিবার প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় উদয়পুর জুড়ে নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। এলাকাবাসীর মধ্যে এখনও অবিশ্বাস ও স্তব্ধতা বিরাজ করছে।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top