News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি নির্বাচন সম্পন্ন, ৮১ শতাংশ ভোটগ্রহণ—জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি
Image

এডিসি নির্বাচন সম্পন্ন, ৮১ শতাংশ ভোটগ্রহণ—জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি

আগরতলা, ১২ এপ্রিল: রাজ্যের এডিসি সাধারণ নির্বাচন আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণ পর্বে প্রায় ৮১ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান। তাঁর মতে, চূড়ান্ত হিসাবে ভোটের হার আরও ৩-৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। উল্লেখ্য, ২০২১ সালের এডিসি নির্বাচনে ভোটের হার ছিল প্রায় ৮২ শতাংশ।

রাজীব ভট্টাচার্য এদিন নির্বাচনকে ঘিরে দায়িত্ব পালনকারী আধিকারিক, ভোটকর্মী, নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি, উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগকারী সাধারণ ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান তিনি।

নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে রাজীব ভট্টাচার্য বলেন, জনজাতি কল্যাণে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সেই ভিত্তিতেই “ট্রিপল ইঞ্জিন” সরকারের ধারণা সামনে রেখে এডিসিতেও বিজেপি জয়লাভ করবে বলে তিনি আশাবাদী।
অন্যদিকে, নির্বাচনকে কেন্দ্র করে কিছু অভিযোগও জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিজেপির একাধিক প্রার্থী তাঁদের নিজ নিজ এলাকায় পুনর্নির্বাচনের (রিপোল) দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানানো হয়েছে।

Releated Posts

চড়িলাম বিদ্যুৎ অফিসের পরিষেবা নিয়ে ক্ষোভ, কর্মীদের গাফিলতির অভিযোগে সরব গ্রাহকরা

চড়িলাম, ১২ জুলাই: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও পরিষেবার নানা সমস্যায় ভুগছেন চড়িলাম ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এবার…

ByByReshmi Debnath Jul 13, 2026

এসএমএ আক্রান্ত ঈশিতার পাশে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, জিবি হাসপাতালে চিকিৎসার উদ্যোগ

আগরতলা, ১২ জুলাই: বিরল জিনগত রোগ এসএমএ -তে আক্রান্ত কমলপুর বিধানসভা কেন্দ্রের কলাছড়ি গ্রামের শিশু ঈশিতা নমঃশূদ্রের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Jul 13, 2026

ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, শ্বেতপত্র প্রকাশের দাবি

আগরতলা, ১২ জুলাই: ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে সরব হলো ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jul 13, 2026

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় দিনমজুরের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্তে পুলিশ

আগরতলা, ১২ জুলাই: রাজধানীর আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় রবিবার সকালে এক ৬৮ বছর বয়সী ব্যক্তির রক্তাক্ত দেহ…

ByByReshmi Debnath Jul 12, 2026
Scroll to Top