News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে ভোট হিংসা, আহত ৪, হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

খোয়াইয়ে ভোট হিংসা, আহত ৪, হাসপাতালে ছুটে গেলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১২ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের দিন ফের উত্তপ্ত হয়ে উঠল খোয়াই জেলা। ভোটগ্রহণ চলাকালীন সংঘর্ষে আহত হলেন অন্তত চারজন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ১১ নম্বর মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত তুইচিনগ্রাম এলাকার নন্দকুমার পাড়া স্কুলের পোলিং স্টেশনে।

স্থানীয় সূত্রে খবর, সকাল থেকে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছিল। অভিযোগ, ওই সময় বিজেপি কর্মীরা ভোটকেন্দ্রে পৌঁছতেই তাঁদের উপর হামলা চালায় তিপ্রা মথার একাংশ দুষ্কৃতী। আচমকাই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, মারধর। ঘটনায় গুরুতর জখম হন অন্তত চারজন বিজেপি কর্মী।আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ভোটগ্রহণ পর্ব শেষ হতেই হাসপাতালে পৌঁছে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁর সঙ্গে ছিলেন ওই কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া এবং জেলার একাধিক নেতৃত্ব। আহতদের শয্যার পাশে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। চিকিৎসার অগ্রগতি নিয়ে চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন। পাশাপাশি দ্রুত সুস্থতার আশ্বাস দেন তিনি।হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা অভিযোগ করেন, “ভারতীয় জনতা পার্টি বরাবরই শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত নির্বাচনের পক্ষে। কিন্তু নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তিপ্রা মথার কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়ে আসছে। শুধু এই ঘটনাই নয়, বিভিন্ন জায়গায় আমাদের নেতাদের গাড়ি ভাঙচুর, বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে। যা অত্যন্ত নিন্দনীয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।”

যদিও এই অভিযোগ প্রসঙ্গে তিপ্রা মথার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফলে ঘটনার সত্যতা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।এদিকে, ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অতিরিক্ত বাহিনী দিয়ে নজরদারি বাড়ানো হয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে।ভোটের দিন এমন হিংসার ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলেছে নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

Releated Posts

চড়িলাম বিদ্যুৎ অফিসের পরিষেবা নিয়ে ক্ষোভ, কর্মীদের গাফিলতির অভিযোগে সরব গ্রাহকরা

চড়িলাম, ১২ জুলাই: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ও পরিষেবার নানা সমস্যায় ভুগছেন চড়িলাম ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। এবার…

ByByReshmi Debnath Jul 13, 2026

এসএমএ আক্রান্ত ঈশিতার পাশে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, জিবি হাসপাতালে চিকিৎসার উদ্যোগ

আগরতলা, ১২ জুলাই: বিরল জিনগত রোগ এসএমএ -তে আক্রান্ত কমলপুর বিধানসভা কেন্দ্রের কলাছড়ি গ্রামের শিশু ঈশিতা নমঃশূদ্রের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Jul 13, 2026

ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, শ্বেতপত্র প্রকাশের দাবি

আগরতলা, ১২ জুলাই: ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে সরব হলো ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jul 13, 2026

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় দিনমজুরের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্তে পুলিশ

আগরতলা, ১২ জুলাই: রাজধানীর আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় রবিবার সকালে এক ৬৮ বছর বয়সী ব্যক্তির রক্তাক্ত দেহ…

ByByReshmi Debnath Jul 12, 2026
Scroll to Top