News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে ভোটের শেষ লগ্নে রণক্ষেত্র, গুলির অভিযোগে তোলপাড় মহারানী এলাকা
Image

কল্যাণপুরে ভোটের শেষ লগ্নে রণক্ষেত্র, গুলির অভিযোগে তোলপাড় মহারানী এলাকা

তেলিয়ামুড়া, ১২ এপ্রিল: ভোটের শেষ পর্যায় মানেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া—এমন প্রত্যাশা ভেঙ্গে চুরমার হয়ে গেল কল্যাণপুরে। ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের দীনদয়াল পাড়া বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিকেলের দিকে আচমকাই তৈরি হয় চরম উত্তেজনা, যা মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয়। বিকাল প্রায় ৩:৪৫ মিনিট নাগাদ কয়েকটি গাড়িতে করে একদল বহিরাগত দুষ্কৃতীর প্রবেশ—আর তারপরই শুরু হয় অশান্তির নাটক। অভিযোগ, পরিকল্পিতভাবেই এলাকায় ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালানো হয়। স্থানীয় তিপ্রা মথা কর্মীরা বাঁধা দিতে এগিয়ে আসতেই উত্তেজনা চরমে পৌঁছে যায়।
      
পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। কিন্তু তাতেই শেষ নয়—অভিযোগ উঠেছে, পালাতে পালাতেই গাড়ি থেকে নির্বিচারে গুলি চালানো হয় স্থানীয় যুবকদের লক্ষ্য করে! মুহূর্তে আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। ভোট কেন্দ্র সংলগ্ন অঞ্চলে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যাবস্থা’কে ঘিরে।
        
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণপুর থানার বিশাল পুলিশবাহিনী। ওসি আশীষ সরকারের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় এবং আপাতত উত্তেজনা প্রশমিত করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।
     
এদিকে, তিপ্রা মথা দলের স্থানীয় নেতা গৌরব দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী ভূমিকা নেন বলে জানা গেছে। তবে পুরো ঘটনার বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ওসি আশীষ সরকার জানিয়েছেন, “ঘটনার পূর্ণাঙ্গ তথ্য এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় উত্তর মহারানী জুড়ে ছড়িয়েছে উদ্বেগ, ক্ষোভ আর নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন। ভোটের দিনে এমন দুঃসাহসিক ঘটনায় গণতন্ত্রের স্বাভাবিক পরিবেশ কতটা সুরক্ষিত—তা নিয়েই এখন সরব সাধারণ মানুষ।

Releated Posts

ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, শ্বেতপত্র প্রকাশের দাবি

আগরতলা, ১২ জুলাই: ইথানল মিশ্রিত পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে সরব হলো ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jul 13, 2026

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় দিনমজুরের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্তে পুলিশ

আগরতলা, ১২ জুলাই: রাজধানীর আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় রবিবার সকালে এক ৬৮ বছর বয়সী ব্যক্তির রক্তাক্ত দেহ…

ByByReshmi Debnath Jul 12, 2026

মনুতে যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

আগরতলা, ১২ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই জেলার মনু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় যৌথ অভিযানে বিপুল…

ByByReshmi Debnath Jul 12, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে নতুন উদ্যোগ, আলোচনার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১২ জুলাই (আইএএনএস) : দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত বিরোধের সমাধানে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার।…

ByBySandeep Biswas Jul 12, 2026
Scroll to Top