News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্ভয়ে ভোটদানের আহ্বান মোহনপুরে, নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
Image

নির্ভয়ে ভোটদানের আহ্বান মোহনপুরে, নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে মোহনপুর মহকুমার অধীন ১৩ সিমনা তমাকারী এবং ১৪ বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্রে। শনিবার ভোটগ্রহণের আগে ভোটকর্মীরা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নির্ধারিত কেন্দ্রগুলির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা পুলিশ ও টি.এস.আর-এর পাশাপাশি মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও, যাতে ভোটাররা নির্বিঘ্নে এবং নির্ভয়ে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

এই প্রসঙ্গে মোহনপুর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সান্তনু বিকাশ দাস সকল ভোটারদের উদ্দেশ্যে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটদান করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

অন্যদিকে, মোহনপুরের এস.ডি.পি.ও আশীষ দাসগুপ্ত জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

প্রশাসনের এই প্রস্তুতি ও আশ্বাসে ভোটারদের মধ্যে আস্থা বেড়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top