News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাত পোহালেই এডিসি নির্বাচন, ইভিএম নিয়ে রওনা ভোটকর্মীরা
Image

রাত পোহালেই এডিসি নির্বাচন, ইভিএম নিয়ে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ১১ এপ্রিল: রাত পোহালেই ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে শনিবার কিরীট বিক্রম ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে ইভিএম মেশিন ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা নিজ নিজ পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসনে মোট ৬২টি এবং ২০ কিল্লা বাগমা আসনে ৪৬টি পোলিং স্টেশন রয়েছে। সব মিলিয়ে এই দুই আসনে মোট ১০৮টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতিটি পোলিং স্টেশনে পাঁচজন করে পোলিং কর্মী এবং পাঁচজন করে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ত্রিদিপ সরকার জানান, নির্বাচনকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পোলিং স্টেশনে পর্যাপ্ত সংখ্যক কর্মী ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top