News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার
Image

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায়, এডিসির ১৩ নম্বর সিমনা-তমাকারী কেন্দ্রের তিপ্রা মথা প্রার্থী ই. এম. রবীন্দ্র দেববর্মার সমর্থনে আয়োজিত নির্বাচনী প্রচার মিছিল শেষে একটি গাড়িতে করে ফিরছিলেন সমর্থকরা। সেই সময়ই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ১২ জনকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় বলে চিকিৎসকরা জানান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

_________

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

৭০২ ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে ঝড় তুলে আজ কিল্লা-বাগমা কেন্দ্রে একটি সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top