News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা
Image

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার ডাকা মিছিলকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।

জানা যায়, বিশ্রামগঞ্জ বাজারে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন জাতীয় সড়কে তিপ্রা মথার একটি মিছিল বের হলে সিপাহীজলা জেলার পুলিশ তা আটকে দেয় এবং পরে মিছিলটি ঘুরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা।

এদিন বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ডে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১৯ নম্বর আমতলী-গোলাঘাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী কানুরাজ দেববর্মার সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এই সময় তিপ্রা মথার প্রার্থী বুদ্ধকুমার দেববর্মা কর্মী-সমর্থকদের নিয়ে সভাস্থলের সামনে দিয়ে একটি মিছিল করেন। পরে মিছিলটি পুনরায় মোটরস্ট্যান্ডের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তা প্রতিহত করে এবং মিছিলটি ঘুরিয়ে দেয়।

এ নিয়ে তিপ্রা মথা প্রার্থী ও কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা তৈরি হয়। পরিস্থিতির মধ্যে মথা সমর্থকরা মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ‘গো-ব্যাক’ স্লোগান দিতে থাকেন, ফলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
তবে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অল্পের জন্য বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top