News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭০২ ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী
Image

৭০২ ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে ঝড় তুলে আজ কিল্লা-বাগমা কেন্দ্রে একটি সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এই জনসভায় বিভিন্ন দল থেকে আগত ৭০২ জন ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। ভোটের ঠিক প্রাক মুহূর্তে এতবড় যোগদান নিঃসন্দেহে বিজেপির জন্য বাড়তি অক্সিজেন যোগাবে।

তিনি বলেন, দিকে দিকে মানুষের যোগদান ও সমর্থনের ফলে জনজাতি মোর্চা সংগঠন এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে। আগে জনজাতিরা বুঝতে পারেনি কোথায় গেলে প্রকৃত উন্নয়ন সম্ভব। কিন্তু এখন এরা ভুল বুঝিয়ে মথার রাজনীতির কৌশল ও মিথ্যাচার সবটাই বুঝতে পেরেছেন।

বিজেপিকে ভোট দেবার জন্য জাতি-জনজাতি সকলের প্রতি আহ্বান রেখে, মুখ্যমন্ত্রী বলেন এডিসির উন্নয়নে বিজেপি নেতৃত্বাধীন সরকার একমাত্র ভরসা।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top