News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার
Image

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য এনে দিলেন থানার নতুন ওসি পার্থনাথ ভৌমিক। বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ই এপ্রিল যাত্রাপুর থানার দায়িত্বভার গ্রহণ করেন ওসি পার্থনাথ ভৌমিক। দায়িত্ব নেওয়ার পরদিনই, অর্থাৎ ৮ই এপ্রিল গোপন সূত্রে খবর পান যে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ নেশার দ্রব্য পাচারের চেষ্টা চলছে। সেই তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে যাত্রাপুর থানার পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা যৌথভাবে কাঁঠালিয়া-থলিবাড়ি সড়কের কাঁঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কালিবাড়ি সংলগ্ন স্থানে ওত পেতে থাকেন।

সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ একটি সন্দেহভাজন কালো রঙের বেলুনো (Baleno) ভিআইপি গাড়ি (নম্বর: TR01-AS-7809) সেখানে পৌঁছালে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে গাড়িটিকে আটক করে। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বস্তাবন্দি অবস্থায় মোট ৩২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় কুখ্যাত পাচারকারী রুবেল হোসেন (২৫)-কে। ধৃতের বাড়ি বাঁশপুকুর পঞ্চায়েত এলাকায় বলে জানা গেছে।

এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওসি পার্থনাথ ভৌমিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছে যে, উদ্ধার হওয়া গাঁজার চালান সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

নতুন ওসির যোগদানের অল্প সময়ের মধ্যেই এই ধরনের সফল অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি পুলিশের এই তৎপর ভূমিকাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top