News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানুষ সুযোগ দিয়েছিল কিন্তু কথা রাখেনি মথা: মুখ্যমন্ত্রী
Image

মানুষ সুযোগ দিয়েছিল কিন্তু কথা রাখেনি মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ এপ্রিল: ভ্রষ্টাচার ও অন্যান্য ইস্যুতে মথাকে আজ তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী  প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, জনগণ মথাকে সুযোগ দিয়েছিল কিন্তু কথা রাখেনি এরা। মথার শাসনকালে শুধু ভ্রষ্টাচার হয়েছে।

আজ বোধজংনগর-ওয়াকিনগর, সিমনা- তমাকারি, জিরানীয়া এবং মান্দাইনগর- পুলিনপুর কেন্দ্রে রোড শো শেষে সাংবাদিকদের একথা বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, এডিসি নির্বাচনে বিজেপি একাই ২৮টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে। এর প্রায় তিনমাস আগের থেকেই আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় কাজ শুরু করেছি।

মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে প্রচুর অর্থ দেওয়া হলেও কাজ করতে ব্যর্থ হয়েছে মথা পরিচালিত প্রশাসন। এর আগে কমিউনিস্টদের সময়েও একই অবস্থা ছিল। একমাত্র ভারতীয় জনতা পার্টিই স্বচ্ছতার সাথে সরকার পরিচালনা করতে পারে এবং জনগণ তা বুঝতে পেরেছে।

তিনি আরো বলেন, জনজাতিদের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই আন্তরিক।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top