News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, জিরানিয়ায় দলবদল, প্রচারে মেয়র
Image

এডিসি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, জিরানিয়ায় দলবদল, প্রচারে মেয়র

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল জোরকদমে প্রচারে নেমেছে। প্রতিদিনই কোথাও না কোথাও দলবদলের ঘটনাও সামনে আসছে।

এই প্রেক্ষাপটে, রবিবার জিরানিয়া এলাকার ১৫ নম্বর এলাকাধীন ১৮ নম্বর বুথের কান্তাকোবরা পাড়ায় বিভিন্ন দল ছেড়ে বিজেপির পতাকা তলে সামিল হন ভোটাররা। জানা গেছে, ওই এলাকার ১১টি পরিবারের মোট ৩৫ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছেন।

নবযোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মা।

যোগদান সভা শেষে বিজেপি প্রার্থীর সমর্থনে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এই দলবদলকে ঘিরে জিরানিয়া এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আগামী নির্বাচনে এই ধরনের দলবদল ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top