News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে ফের বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য
Image

খোয়াইয়ে ফের বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৫ এপ্রিল: খোয়াইয়ে আবারও রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় গণকি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চোরের দল হাত সাফাই চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায়, আজ সকালে স্কুলের নিরাপত্তারক্ষী প্রতিদিনের মতো দায়িত্বে এসে বিদ্যালয়ের একটি কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি ভেতরে প্রবেশ করে দেখেন, ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ও নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরের দল বিদ্যালয়ের আলমারিতে থাকা প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। তবে আরও কিছু নথি বা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা রাতের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Releated Posts

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top