News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক
Image

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক সমরদ্বীপ বর্ধন ওরফে সাগরকে মধুপুর এলাকা থেকে বিশালগড় থানার পুলিশ আটক করে। ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছিল এবং সেই অভিযানের ফলেই তাকে আটক করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত রণবীর দেবনাথ ও সোহেল এখনো অধরা রয়েছে। পুলিশ এখনো পর্যন্ত রণবীর ও সোহেলকে আটক করতে পারছে না।

জানা গেছে, সোহেলের বাড়ি বিশালগড় বিধানসভা এলাকার ২ নং চন্দ্রনগরটিলা এলাকায় হলেও তাকে এখন পর্যন্ত আটক করা যায়নি। এলাকাবাসীর অভিযোগ, রণবীর ও সোহেল পুলিশের চোখ এড়িয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে তবুও এখনো পর্যন্ত তাদের আটক করতে পারছে না পুলিশ। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে রণবীর ও সোহেলকে আটক করতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে এবং খুব শিগগিরই তাদের আটক করা হবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top