News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্যানের ধাক্কায় লেফুঙ্গায় নিহত এক শ্রমিক
Image

ভ্যানের ধাক্কায় লেফুঙ্গায় নিহত এক শ্রমিক

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ ফের যান সন্ত্রাস৷ এবারে প্রাণ গেল এক লাকড়ি বিক্রেতার৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় লেফুঙ্গা এলাকায়৷ নিহতের নাম পবিত্র কুমার দেববর্মা৷ এই ব্যাপারে লেফুঙ্গা থানায় একটি মামলা হয়েছে৷ ঘাতক মারুতী ভ্যানটি আটক করেছে পুলিশ৷
সংবাদে প্রকাশ, অন্যান্যদিনের মতো সোমবার সন্ধ্যায় লেফুঙ্গার রাধীয়াপুর এলাকার বাসিন্দা পবিত্র কুমার দেববর্মা লাকড়ি নিয়ে অভিচরণ বাজারের দিকে যাচ্ছিলেন৷ পায়ে হেটে মাথায় লাকড়ির বোঝা নিয়ে তিনি যাচ্ছিলেন৷ তখনই একটি বেপরোয়া মারুতী ভ্যান তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ মাথায় প্রচন্ড আখাত লাগে৷ রক্তাক্ত হয়ে তিনি রাস্তা পড়ে থাকেন৷ এদিকে সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য কয়েকজন তাকে দেখতে পায় এবং উদ্ধার করে সিধাই মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোরে পবিত্র কুমার দেববর্মা মারা যান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top