নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ ফের যান সন্ত্রাস৷ এবারে প্রাণ গেল এক লাকড়ি বিক্রেতার৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় লেফুঙ্গা এলাকায়৷ নিহতের নাম পবিত্র কুমার দেববর্মা৷ এই ব্যাপারে লেফুঙ্গা থানায় একটি মামলা হয়েছে৷ ঘাতক মারুতী ভ্যানটি আটক করেছে পুলিশ৷
সংবাদে প্রকাশ, অন্যান্যদিনের মতো সোমবার সন্ধ্যায় লেফুঙ্গার রাধীয়াপুর এলাকার বাসিন্দা পবিত্র কুমার দেববর্মা লাকড়ি নিয়ে অভিচরণ বাজারের দিকে যাচ্ছিলেন৷ পায়ে হেটে মাথায় লাকড়ির বোঝা নিয়ে তিনি যাচ্ছিলেন৷ তখনই একটি বেপরোয়া মারুতী ভ্যান তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ মাথায় প্রচন্ড আখাত লাগে৷ রক্তাক্ত হয়ে তিনি রাস্তা পড়ে থাকেন৷ এদিকে সেই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য কয়েকজন তাকে দেখতে পায় এবং উদ্ধার করে সিধাই মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোরে পবিত্র কুমার দেববর্মা মারা যান৷
ভ্যানের ধাক্কায় লেফুঙ্গায় নিহত এক শ্রমিক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















