কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : রোজভ্যালি কাণ্ডে একের পর এক তৃণমূল সাংসদদের গ্রেফতারির পর অসুস্থ হয়ে পড়লেন রোজভ্যালি কর্ণধার স্বয়ং| মঙ্গলবার আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়| হৃদরোগ এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন চিকিত্সকরা| বর্তমানে তাঁকে চিকিত্সাধীন রয়েছেন| প্রসঙ্গত, মঙ্গলবার রোজভ্যালি ইসু্যতে রোজভ্যালি কর্তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন|
রোজভ্যালি কাণ্ডে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি| রোজভ্যালি কাণ্ডে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত কয়েকদিনে গ্রেফতার হয়েছেন দুই তৃণমূল সাংসদ তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়| জেরার সুবিধার জন্য তাঁদের ভুবনেশ্বর নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই| সেখানে গিয়েই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন দুই সাংসদ| এরপর চিকিত্সার পর তাঁরা সুস্থও হয়ে ওঠেন| জানা গিয়েছে, সিবিআই এই দুই সাংসদকে একসঙ্গে বসিয়ে জেরা করবেন| শুধু তাই নয়, তদন্তের স্বার্থে রোজভ্যালি কর্ণধারকেও এই দুই সাংসদের সঙ্গে বসিয়ে জেরা করার পরিকল্পনা সিবিআইয়ের|

অসুস্থ হয়ে হাসপাতালে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















