News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ হয়ে হাসপাতালে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু
Image

অসুস্থ হয়ে হাসপাতালে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু

gautamকলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : রোজভ্যালি কাণ্ডে একের পর এক তৃণমূল সাংসদদের গ্রেফতারির পর অসুস্থ হয়ে পড়লেন রোজভ্যালি কর্ণধার স্বয়ং| মঙ্গলবার আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়| হৃদরোগ এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্যই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন চিকিত্সকরা| বর্তমানে তাঁকে চিকিত্সাধীন রয়েছেন| প্রসঙ্গত, মঙ্গলবার রোজভ্যালি ইসু্যতে রোজভ্যালি কর্তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন|
রোজভ্যালি কাণ্ডে গত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি| রোজভ্যালি কাণ্ডে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গত কয়েকদিনে গ্রেফতার হয়েছেন দুই তৃণমূল সাংসদ তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়| জেরার সুবিধার জন্য তাঁদের ভুবনেশ্বর নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই| সেখানে গিয়েই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন দুই সাংসদ| এরপর চিকিত্সার পর তাঁরা সুস্থও হয়ে ওঠেন| জানা গিয়েছে, সিবিআই এই দুই সাংসদকে একসঙ্গে বসিয়ে জেরা করবেন| শুধু তাই নয়, তদন্তের স্বার্থে রোজভ্যালি কর্ণধারকেও এই দুই সাংসদের সঙ্গে বসিয়ে জেরা করার পরিকল্পনা সিবিআইয়ের|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top