News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রইস্যাবাড়ীতে অগ্নিকাণ্ড, একটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত
Image

রইস্যাবাড়ীতে অগ্নিকাণ্ড, একটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত

গন্ডাছড়া প্রতিনিধি, ১৮ মার্চ: গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত রইস্যাবাড়ীতে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে নয়টা নাগাদ রইস্যাবাড়ি ৩৩ কেবি মৃত্যুংজয় চৌমুহনীর একটি দোকানে প্রথমে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের মোট ১২টি দোকানে।

খবর পেয়ে রইস্যাবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কার্তিক মোহন ত্রিপুরার ভুসিমালের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। দোকান মালিকের দাবি, এতে তার প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ভারতীয় জনতা পার্টির রাইমাভ্যালী মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। পাশাপাশি সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

অগ্নি নির্বাপক কর্মীদের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তাদের কাজে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top