News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক মৃত্যুর ঘটনায় দায়ী গাড়ি আটক, পলাতক চালকের খোঁজে পুলিশ
Image

সাংবাদিক মৃত্যুর ঘটনায় দায়ী গাড়ি আটক, পলাতক চালকের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ মার্চ: শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় স্কুটি দুর্ঘটনায় সাংবাদিক নন্দন চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মালবাহী গাড়িটি আটক করেছে মনপাথর ফাঁড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরবেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নামে পুলিশ। তদন্তের অগ্রগতিতে অল্প সময়ের মধ্যেই মনপাথর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাসের নেতৃত্বে পশ্চিম পাইখোলা এলাকা থেকে টি আর ০৮ ই ১৬৭৬ নম্বরের একটি মালবাহী মিনি ট্রাক আটক করা হয়।

তবে দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

জানা গেছে, আটক মিনি ট্রাকটি প্রতিদিন সকালে পাইখোলা থেকে উদয়পুরে সবজি কিনতে যেত। বুধবার সকালেও একই উদ্দেশ্যে যাওয়ার সময় সাংবাদিক নন্দন চক্রবর্তীর স্কুটিতে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বর্তমানে পুলিশ গাড়িটিকে থানায় রেখে তদন্ত চালাচ্ছে এবং পলাতক চালককে আটক করার জন্য তল্লাশি জোরদার করেছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top