News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ দফা দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের একদিনের প্রতীকী ধর্মঘট
Image

১০ দফা দাবিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের একদিনের প্রতীকী ধর্মঘট

আগরতলা, ১৬ মার্চ: ১০ দফা দাবিকে সামনে রেখে আজ একদিনের প্রতীকী ধর্মঘটে সামিল হলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকরা। যৌথ উন্নয়ন মঞ্চের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়েছে।

সংগঠনগুলির নেতৃত্ব জানিয়েছেন, কর্মপরিবেশের উন্নতি এবং বেতন-ভাতা সংক্রান্ত চুক্তিগুলির সঠিক বাস্তবায়নের দাবিতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাদের মূল দাবির মধ্যে রয়েছে নবম যৌথ নোট এবং দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কর্মীদের প্রাপ্য সুবিধা কার্যকর করা। পাশাপাশি ব্যাঙ্কের শাখাগুলির সঠিক শ্রেণিবিন্যাস এবং কাজের পরিমাণ অনুযায়ী পর্যাপ্ত কর্মী নিয়োগের দাবিও তোলা হয়েছে।

এছাড়াও দৈনিক মজুরিভিত্তিক ও সাফাই কর্মীদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করা, কর্মীদের প্রাপ্য অধিকার সংক্রান্ত কেন্দ্র সরকারের নির্দেশিকা মেনে চলা এবং স্বচ্ছতা বজায় রাখতে কর্তৃপক্ষ ও কর্মী প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে।

সংগঠনগুলির পক্ষ থেকে আরও বলা হয়, ব্যাঙ্কের আধুনিক পরিকাঠামো উন্নয়নের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনে অতিরিক্ত প্রশাসনিক অঞ্চল গঠনের বিষয়টিও তাদের দাবির অন্তর্ভুক্ত।

তাদের বক্তব্য, এই প্রতীকী ধর্মঘটের মূল উদ্দেশ্য কর্তৃপক্ষের দৃষ্টি তাদের ন্যায্য দাবিগুলির দিকে আকর্ষণ করা।

সংগঠনের নেতারা আরও জানান, এর আগে কর্তৃপক্ষের সঙ্গে দুই দফা আলোচনাও হয়েছে। কিন্তু সেই বৈঠকগুলিতে কোনও সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আবারও আন্দোলনের পথে নামতে হয়েছে ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের।

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top