News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটি রাজ্যে অনৈক্যের জন্য ঐক্য গড়ে তুলেছে ঃ বিজন ধর

আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটি রাজ্যে অনৈক্যের জন্য ঐক্য গড়ে তুলেছে ঃ বিজন ধর

Bijanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ একতার মাঝে চিড় ধরাতেই উপজাতিভিত্তিক তিন আঞ্চলিক দল একমঞ্চে একত্রিত হয়েছে৷ তাতে রাজ্যের ঐক্য বিনষ্ট হওয়ার সম্ভাবনাই প্রবল৷ উপজাতি অংশের মানুষ খুব একটা উপকৃত হবেন না৷ সোমবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর আইএনপিটি, আইপিএফটি এবং এনসিটির গড়ে তোলা ফোরামের তীব্র সমালোচনা করে রাজ্যবাসীকে এইভাবেই সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন৷ তাঁর মতে, কেবল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করাই এই ফোরামের মূল লক্ষ্য৷ উপজাতি অংশের মানুষের উপকারে এই ফোরাম কোন ভাবেই ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না৷ নির্বাচনের উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করে বামফ্রন্টকে উৎখাত করাই এই ফোরামের অন্যতম লক্ষ্য বলে মনে করেন বিজনবাবু৷
নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করে না সিপিএম৷ কিন্তু, এই ইস্যুতে এডিসি বন্ধের কোন যৌক্তিকতা নেই৷ কারণ বিজনবাবু মনে করেন এই সংশোধনী বিলের স্বার্থে উপজাতি স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয় নেই৷ তাঁর মতে, এই বিল এক মঞ্চে ঐ তিন দল আসার উপলক্ষ্য মাত্র৷ তাই বিজনবাবু জোর দিয়ে বলেন, এই ফোরামের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী, বিভেদকামী শক্তি পুনরায় ঐক্যবদ্ধ হচ্ছে৷ অবশ্য তিনি ফোরামকে কটাক্ষ করতেও ছাড়েননি৷ তিনি বলেন, আলাদা রাজ্য নাকি ইনার লাইন পারমিট, কোন্ দাবীকে সামনে রেখে এই ফোরাম গঠিত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ বিজনবাবুর বক্তব্য, এই ফোরাম গঠন করে তারা মূলত বিজেপির সাথে সমঝোতার পথে হাটছে৷ তিনি মনে করেন, এই ফোরাম মূলত রাজ্যে অনৈক্য সৃষ্টি করার ঐক্য গঠনের সংকেত দিচ্ছে৷ তাই সকলকেই এই বিষয়ে সতর্ক থাকতে হবে৷
এদিন তিনি নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে বলেন, এই বিলের শুরু থেকেই বিরোধীতা করে আসছে বামেরা৷ কারণ, এই বিল কার্যকর হলে সংঘালঘুরা অধিকার হারাবেন৷ তাঁর মতে, প্রথম কোন আইন ধর্মের ভিত্তিতে হতে যাচ্ছে এদেশে৷ তাঁর দাবী, ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী হোক নাগরিকত্ব সংশোধনী বিল৷ এই বিলের ভয়াবহতা উল্লেখ করে বিজনবাবু দাবি করেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসকল হিন্দুরা প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে৷ সেই কথা বিলে উল্লেখ রয়েছে৷ কিন্তু, মুসলীমদের এই বিল অনুসারে নাগরিকত্ব দেওয়া হবে না৷ ইতিমধ্যে অসমে এই ধরনের মুসলীমদের চিহ্ণিতকরণ শুরু হয়ে গিয়েছে৷ এই বিলটি বর্তমানে সংসদের সিলেক্ট কমিটিতে রয়েছে৷ কিন্তু, যদি এই বিল পাশ হয়ে যায় তাহলে সংখ্যালঘুরা ভীষণ সমস্যায় পড়বেন৷ তাই সিপিএম শুরু থেকেই এই বিল সংশোধনীর বিরোধীতা করে আসছে, বলেন বিজনবাবু৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top