ভয়াবহ পথ দুর্ঘটনা, খোয়াই নদীর পাড়ে পড়ল গাড়ি, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ মার্চঃ
তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খোয়াই নদী-র পাড়ে পড়ে যায়। দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকল কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহতদের নাম সুরজিৎ দেববর্মা, পঙ্খী রয় দেববর্মা এবং সুমন দেববর্মা। তাদের সকলের বাড়ি কাঁকড়াছড়া এলাকায় বলে জানা গেছে।

ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply