News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারাঙ্গি–আগরতলা নতুন ট্রেন পরিষেবা ১৩ মার্চ থেকে শুরু
Image

নারাঙ্গি–আগরতলা নতুন ট্রেন পরিষেবা ১৩ মার্চ থেকে শুরু

আগরতলা, ১০ মার্চ : আগামী ১৩ মার্চ থেকে আসামের নারাঙ্গি এবং ত্রিপুরার আগরতলার মধ্যে নতুন ট্রেন পরিষেবা চালু হতে যাচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এই নতুন ট্রেন পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। এর ফলে আসাম ও ত্রিপুরার মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আজ সামাজিক মাধ্যমে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, নতুন এই ট্রেন পরিষেবা চালু হলে দুই রাজ্যের মধ্যে যাত্রী পরিবহণের সুবিধা বৃদ্ধি পাবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুততর হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

উল্লেখ্য, এই নতুন ট্রেন পরিষেবা চালুর ফলে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মধ্যে রেল যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top