News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রঙের উৎসবে মাতল গোটা রাজ্য, মহারাজগঞ্জ বাজারে বিহারি শ্রমিকদের হোলি উদযাপন
Image

রঙের উৎসবে মাতল গোটা রাজ্য, মহারাজগঞ্জ বাজারে বিহারি শ্রমিকদের হোলি উদযাপন

আগরতলা, ৪ মার্চঃ রঙের উৎসব হোলিকে ঘিরে আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। বিভিন্ন প্রান্তে সকাল থেকেই শুরু হয় আবির খেলা, গান-বাজনা ও উৎসবের আমেজ। এরই মাঝে রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজার এলাকায় কর্মরত বিহারি শ্রমিকরাও আনন্দঘন পরিবেশে হোলি উদযাপন করেন।

ব্যস্ত বাজারের কাজের ফাঁকেই একে অপরকে আবির মেখে, নাচ-গান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নেন তারা। উপস্থিতদের মধ্যে ছিল উৎসাহ ও উচ্ছ্বাসের স্পষ্ট ছাপ। অনেকেই জানান, পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও সহকর্মীদের সঙ্গে এইভাবে হোলি উদযাপন করতে পেরে তারা আনন্দিত।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এ বছরও রাজ্যের বিভিন্ন স্থানে হোলি উৎসবকে কেন্দ্র করে দেখা গেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর চিত্র।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top