News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটি, আইএনপিটি ও এনসিটি মিলেমিশে ফোরাম , ৮ ফেব্রুয়ারী এডিসিতে বন্ধ
Image

আইপিএফটি, আইএনপিটি ও এনসিটি মিলেমিশে ফোরাম , ৮ ফেব্রুয়ারী এডিসিতে বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে বামবিরোধী উপজাতি দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আগামী ৮ ফেব্রুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানিয়ে এডিসি এলাকায় ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে৷ সবকটি উপজাতি ভিত্তিক দল এই বনধে সামিল হবে৷ আইপিএফটি, আইএনপিটি এবং এনসিটি এই তিনটি বাম বিরোধী দল উপজাতিদের স্বার্থসুরক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে৷ অবশ্য রাজনৈতিক মহলের মতে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামবিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয় সে লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধ হয়েছে৷ এজন্য তারা একটি যৌথ ফোরামও গঠন করেছে৷ এর নাম দেওয়া হয়েছে ইন্ডিজিনিয়াস রিজিওনাল পার্টিস ফোরাম৷ এই সংগঠনের আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন এনসি দেববর্মা৷ আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা এবং এনসিটির সাধারণ সম্পাদক অনিমেশ দেববর্মা ফোরামের যুগ্ম আহ্বায়ক হয়েছেন৷
প্রসঙ্গত, এডিসি এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড গঠনের দাবি উপজাতিদের দীর্ঘদিনের৷ এজন্য উপজাতিদের বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে দাবি জানিয়ে আসছিল৷ এযাত্রায় উপজাতিদের তিনটি বামবিরোধী সংগঠনই ঐক্যবদ্ধভাবে এই দাবিতে আন্দোলনে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের যে দাবি উঠেছে তাতে সহমত পোষণ করেনি জাতীয় কোন রাজনৈতিক দল৷ তথাপি এই তিনটি দল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় দলগুলিকে আকর্ষিত করার কৌশল নিয়েছে৷ কেননা এই তিনটি দল একত্রিত হলে উপজাতি ভোট ব্যাঙ্কে দারুণ প্রভাব পড়বে৷ তাতে রাজ্যের শাসক দলও সঙ্কিত তা বলার অপেক্ষা রাখে না৷ কংগ্রেস, বিজেপি এবং সিপিএম বরাবরই পৃথক ত্রিপুরা গঠনের বিরোধিতা করে আসছে৷ সেক্ষেত্রে নির্বাচনী লাভালাভের প্রশ্ণে কোন দল এগিয়ে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top