নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু।রবিবার সকালে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি।রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পরই কংগ্রেসে যোগ দেন সিধু। সূত্রের খবর, অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সিধু। ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে ভোট। তার আগে সিধুকে দলে নিয়ে নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়ে নিল কংগ্রেস।
প্রসঙ্গত, গত বছর জুলাইয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন সিধু। সেপ্টেম্বরে বিজেপি–র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপরে দল গড়ার জল্পনা উসকে আলাদা রাজনৈতিক মঞ্চ গড়ে পাঞ্জাব নির্বাচনে লড়ার কথা জানান তিনি। জল্পনা ছিল আম আদমি পার্টিতে যোগ দিতে পারে সিধু দম্পতি। কিন্তু কেজরীবালের দলের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় নভেম্বরেই সিধুর স্ত্রী নভজোত কউর কংগ্রেসে যোগ দিয়েছেন। তখন থেকেই জল্পনা ছিল যে, প্রাক্তন এই বিজেপি সাংসদও কংগ্রেসে যোগ দিতে পারেন। অবশেষে পঞ্জাবে ভোটের আগে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর সিধুর দলে যোগদানের বিষয়টিতে সিলমোহর পড়ল।অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সিধু।
আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। বহুদিন পাঞ্জাবে ক্ষমতায় নেই কংগ্রেস। এই অবস্থায় সিধুর যোগদানে শুধু পঞ্জাবেই নয়, সারা দেশেই দল শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা । এখন সেটাই দেখার সিধুর মতো রাজনীতিককে দলে নিয়ে কতটা লাভবান হন অমরিন্দর সিংরা ।-

অবশেষে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস যোগ দিলেন সিধু
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















