News Flash

  • Home
  • Uncategorized
  • আসন্ন নির্বাচনে পাঞ্জাবে প্রচারও করছেন প্রবাসীরা, দাবি আপের
Image

আসন্ন নির্বাচনে পাঞ্জাবে প্রচারও করছেন প্রবাসীরা, দাবি আপের

AAPলুধিয়ানা, ১৪ জানুয়ারি (হি.স.) : আসন্ন নির্বাচনে আম আদমি পার্টির ডাকে পাঞ্জাবে প্রচারও করছেন প্রবাসীরা| এমনটাই দাবি আপের| শুধু অনুদান নয়| প্রবাসীদের থেকে একটু সময়ও চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল| আপএর দাবি, তাদের সুপ্রিমোর ডাকে সাড়া দিয়ে পাঞ্জাবে হাজির প্রায় ২৫০০ প্রবাসী ভারতীয়| আম আদমি প্রার্থীদের সঙ্গে তাঁরাও এখন দরজায় দরজায় ঘুরছেন|
আপের দাবি, রাজবীর সিং মান (৩২) কানাডায় বায়োটেক সংস্থায় চাকরি করেন| কেজরিওয়ালের ডাকে সাড়া দিয়ে ৪ সপ্তাহের ছুটি নিয়ে আপাতত লুধিয়ানায়| সেখানে মানুষকে বোঝাচ্ছেন, সুশাসন কতটা জরুরি| মান একা নন| ছুটিতে কিউবায় ঘুরতে না গিয়ে লুধিয়ানায় চলে এসেছেন হ্যারি ধলিওয়াল| এরকম আরও অনেকেই আপের হয়ে প্রচার করছেন | আর রাজ্যের যেসব প্রবাসীরা আসতে পারেননি, তাঁরা ফোনেই প্রচার সারছেন|
প্রসঙ্গত, ২০১৪ লোকসভা নির্বাচনে পাঞ্জাবে ৪টি আসন জিতেছিল আপ| প্রবাসীদের ডাকে তাঁদের পরিবারপরিজন সত্যিই সাড়া দিলে বিপাকে পড়তে পারে শাসকদল অকালি-বিজেপি আর বিরোধী কংগ্রেস|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top